বাংলা প্রথমপত্র
খোরশেদ আলম আকন্দ
সহকারি শিক্ষক (বাংলা)
কানিজ ফাতেমা গার্লস্ স্কুল, মানিকগঞ্জ
নমুনা প্রশ্ন
১। ‘মাগো ওরা বলে’ কবিতায় মা কোন ধানের খই ভাজে?
(ক) আউশ (খ) আমন
(গ) উড়কি (ঘ) বিন্নি
২। কোনটি মানুষকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে রাখে?
(ক) লোভ (খ) অর্থলিপ্সা
(গ) স্বার্থবুদ্ধি (ঘ) লুকানো বিষাদ
৩। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম কী?
(ক) কপালকুণ্ডলা (খ) মৃণালিনী
(গ) আনন্দমঠ (ঘ) দুর্গেশনন্দিনী
৪। ঝরনা কিসের অমৃত বয়ে আনে?
(ক) জীবনের (খ) স্বর্গের (গ) অমৃতের (ঘ) আনন্দের
৫। শেখ আজিজুর রহমানের ছদ্মনাম কী?
(ক) মোতাহের হোসেন চৌধুরী (খ) মীর মশাররফ হোসেন
(গ) জহির রায়হান
(ঘ)শওকত ওসমান
৬। বৃক্ষ তার রূপ ও শক্তি লাভ করে কোথা থেকে?
(ক) বায়ু (খ) সূর্য
(গ) বৃষ্টি (ঘ) মৃত্তিকা
৭। ‘সময়ের প্রয়োজনে’ গল্পে কোন নদীর কথা উল্লেখ আছে?
(ক) ধানসিঁড়ি (খ) শীতলক্ষ্যা
(গ) ধলেশ্বরী (ঘ) বুড়িগঙ্গা
৮। “আপনার পত্রপুষ্পপুটে অনন্ত যৌবনা করি সাজাইলে বসুন্ধরা”— উক্তিতে প্রকাশ পেয়েছে বৃক্ষের—
i. গুরুত্ব ii. বৈশিষ্ট্য iii.অবদান
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) iii (ঘ) ii ও iii
৯। গফুর একটা কথারও জবাব দিল না—কেন?
(ক) অনুশোচনায় (খ) ভয়ে (গ) ক্ষোভে (ঘ) দুঃখে
১০। ‘পরার্থে’ কবিতায় ‘বিষাদ’ শব্দটি কতবার ব্যবহূত হয়েছে?
(ক) আটবার (খ) সাতবার (গ) ছয়বার (ঘ) পাঁচবার
১১। মোতাহের হোসেন চৌধুরীর গদ্যে কার প্রভাব লক্ষ করা যায়?
(ক) মীর মশাররফ হোসেনের (খ) কাজী নজরুল ইসলামের
(গ) রবীন্দ্রনাথ ঠাকুরের (ঘ) প্রমথ চৌধুরীর
১২। “রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি।”— ‘স্বাধীনতা তুমি’ কবিতায় এ পেশি কার?
(ক) কুলির (খ) কৃষকের
(গ) মজুর যুবার (ঘ) সংগ্রামী মানুষের
১৩। আমাদের প্রকৃত অবনতি কে দেখিয়ে দিচ্ছে?
(ক) চোখ (খ) বিবেক
(গ) শিক্ষা (ঘ) শিক্ষিত সমাজ
১৪। ঘোলাটে মেঘের আড়ালে ঘুমিয়ে পড়েছে কে?
(ক) রোদ (খ) মহাকাল
(গ) কানন কুমার (ঘ) বনের ঝিয়ারি
সঠিক উত্তর : ১-(ঘ), ২-(গ), ৩-(ঘ), ৪-(খ), ৫-(ঘ), ৬-(খ), ৭-(ঘ), ৮-(গ), ৯-(ক), ১০-(খ), ১১-(ঘ), ১২-(গ), ১৩-(খ), ১৪-(ক),
