ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে চলছে দু’টি কলেজ

আপডেট : ১২ নভেম্বর ২০১৩, ১৯:৪১
কুষ্টিয়া জেলার মিরপুর পৌর শহরের দু’টি কলেজ চলছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে। মিরপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল আলিম হানিফ ২০০৮ সালে সপরিবারে আমেরিকা চলে যাওয়ায় আনোয়ারুজ্জামান বিশ্বাস ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পান। সমপ্রতি তিনি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় থিতিয়ে পড়েছে তাঁর দায়িত্ব এবং কর্তব্য। অপরদিকে ২০১১ সালের ২৫ জুন মিরপুর মাহমুদা চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ রেজাউল করিম অবসরে যাওয়ায় ইংরেজির অধ্যাপক ইদ্রিস আলী দায়িত্ব পান। সে স্বেচ্ছা অব্যাহতি নেয়ায় রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপিকা হোসনে আরা বেগম দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, মিরপুর মাহমুদা চৌধুরী ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং মহিলা ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি তাঁরই সহধর্মিণী আফরোজা হক রীনা।