ডিজিটাল ফটোগ্রাফির যুগে অনেকেই হয়তো ভুলতে বসেছেন সত্যিকারের ফটো অ্যালবামের কথা। তবে যে যুগে ছবি তোলার সাথে সেটি প্রিন্ট করার যোগাযোগটা বেশ নিবিড় ছিল সেই যুগের কথা আরও একবার মনে করিয়ে দিতেই কিছুদিন আগে বিশ্বের সবচেয়ে বড় ফটোবুকের প্রদর্শন করে খ্যাতনামা প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্স জিএমবিএইচ (জার্মানি)। ৫.০১৫ মিটার (১৬ ফুট ৫ ইঞ্চি) লম্বা আর ৮.০৮ মিটার (২৬ ফুট ৫ ইঞ্চি) চওড়া এই ফটোবুকটিতে মোট পৃষ্ঠার সংখ্যা ছিল ১৬টি এবং এর মোট ছবি ধারণ ক্ষমতা ছিল ২৮,০০০। মূলত ফেসবুকের মাধ্যমে সংগৃহীত ছবির সমন্বয়ে তৈরি করা এই ফটোবুকটি তৈরি করতে ব্যয় হয় প্রায় দেড় লক্ষ ইউরো।
