গতকাল সোমবার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত ‘ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট এনালাইসিস’ শীর্ষক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী। এ সময় ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. আব্দুর রহীম দুয়ারি, ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুজিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন
০০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও যুক্তরাষ্ট্রভিত্তিক মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ট্রান্সফাস্ট রেমিট্যান্স, এল এল সি এর যৌথ উদ্যোগে রেমিট্যান্স ক্যাম্পেইন সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মুহাম্মদ মুনিরুল মওলা এবং ট্রান্সফাস্ট রেমিট্যান্স, বাংলাদেশ-এর কান্ট্রি ডাইরেক্টর অ্যান্ড হেড অব অপারেশন্স মোহাম্মদ খায়রুজ্জামান। এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলী, আবু রেজা মো. ইয়াহিয়া, হাসনে আলম উপস্থিত ছিলেন
০০০
এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে গতিশীল করতে সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ‘জনবল দক্ষতা বৃদ্ধি’ শিরোনামে একটি কর্মশালার আয়োজন করে। কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়্যাল ইনক্লুশন ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার মো. আবুল বশর। দি প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম রিয়াজুল করিম কর্মশালায় উপস্থিত ছিলেন
০০০
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী সম্প্রতি উত্তরায় ব্যাংকের একটি এটিএম বুথ উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের আইটি ডিভিশনের প্রধান সুলতান বাদশা, উত্তরা শাখার ব্যবস্থাপক মো. মহিবুল কাদির, দক্ষিণখান শাখার ব্যবস্থাপক আতাউর রহমান
