ওয়াইফাই সংযোগের দাবি

রাবির তিন হলে বিক্ষোভ ভাংচুর

আপডেট : ১২ নভেম্বর ২০১৩, ২১:১৭
দ্রুত গতিসম্পন্ন ওয়াইফাই ইন্টারনেট সংযোগ, ডাইনিংয়ের খাবারের মান বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলে বিক্ষোভ ও ভাংচুর করেছে হলের আবাসিক শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলে এবং শহীদ শামসুজ্জোহা হলে এবং বেলা সাড়ে ১২টার দিকে নবাব আবদুল লতিফ হলেও একই ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।