মীর মশাররফ হোসেনের ১৬৬তম জন্মবার্ষিকী আজ

আপডেট : ১২ নভেম্বর ২০১৩, ২১:১৭
আজ ১৩ নভেম্বর। বিষাদসিন্ধু রচয়িতা কথা-সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৬৬তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালি উপজেলার লাহিনীপাড়া গ্রামে মীর মশাররফের বসতভিটায় আজ ও আগামীকাল কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, নাটক, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা এবং গ্রামীণ মেলা।