চিকিত্সার্থ সাহায্যের আবেদন

আপডেট : ১২ নভেম্বর ২০১৩, ২১:১৮
সিরাজগঞ্জ পৌর এলাকার সয়া গোবিন্দ গ্রামের বাসিন্দা রোকেয়া সুলতানা রত্নার (২৮) কিডনি অকেজো হয়ে গেছে। জরুরি ভিত্তিতে তার কিডনি প্রতিস্থাপন করতে হবে। এজন্য প্রচুর টাকার প্রয়োজন। রোকেয়ার চিকিত্সার্থে তার পরিবার সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: রোকেয়া সুলতানা রত্না, সঞ্চয়ী হিসাব নং- ২৫৪৩০, ইসলামী ব্যাংক মুদারাবা, সিরাজগঞ্জ শাখা।