চার প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ২০ মে ২০১৯, ২১:৪৩

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীতে বিভিন্ন অনিয়মের অভিযোগে চার প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের তত্ত্বাবধানে সহকারি পরিচালক মাসুম আরিফিন ও আফরোজা রহমানের নেতৃত্বে ঢাকা মহানগরীর কল্যাণপুর, আদাবর ও মোহাম্মদপুর এলাকায় বাজার তদারকি পরিচালনা করা হয়।

অভিযানকালে বাসের টিকিট নির্ধারিত মূল্যের অধিক মূল্যে বিক্রয় করার অপরাধে এস আর ট্রাভেলস কে ২০ হাজার টাকা, পণ্যের মোড়কে উত্পাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা না থাকার অপরাধে আগোরা সুপার শপ কে ২৫ হাজার টাকা। আর সুইট স্টার কে ১০হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও পরিবহন সেবা সেবা মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হলে তা না দেওয়ায় গ্রীন লাইন পরিবহন কে সাময়িকভাবে বন্ধ করা হয়ে থাকে। এ তদারকি কাজে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১১ সার্বিক সহায়তা প্রদান করেন।