বাক্সের মধ্যে বউ!

আপডেট : ১২ নভেম্বর ২০১৩, ২২:২৪
বাইরে থেকে স্বামীরা ঘরে এসে স্বাভাবিকভাবেই স্ত্রীকে পরিপাটি অবস্থায় দেখতে চায়। আর সেই প্রিয়তমাকে যদি বাক্সের মধ্যে পাওয়া যায় তাহলে স্বামীর মাথায় বাজ পড়তেই পারে! ভারতের কেরালায় এই দু:খজনক ঘটনাটি ঘটেছে। দু:খজনক এই ঘটনাটির জন্ম দিয়েছে ডাকাতরা। স্বামী কাজের জন্য রাতে বাইরে গিয়েছিলেন। সকাল সাড়ে ছয়টায় ঘরে এসে স্ত্রীকে খুঁজতে থাকেন। কিছু কোথাও নেই! খুঁজতে খুঁজতে দেখেন তার বউ টেলিভিশনের কার্টুনের মধ্যে প্যাকেট করা! হাত-পা টাইট করে বাধা। তিনি বাক্স থেকে স্ত্রীকে বের করেন। রামাইয়া নামের ওই গৃহবধু জানান, রাতে তিন ডাকাত এসে তার কাছে তিন লাখ রূপি দাবি করে এবং না দিলে হত্যার হুমকি দেয়। পরে তারা তাকে মালপত্রের মতো টাইট করে বেধে বাক্সের মধ্যে ঢুকিয়ে দেয়। পুলিশ ঘটনার তদন্ত করছে।- টিএনএন