ওজন কমালেই স্বর্ণ পুরস্কার!

আপডেট : ১২ নভেম্বর ২০১৩, ২২:২৪
উপসাগরীয় দেশগুলোতে ওজনওয়ালা মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। দুবাইও এর বাইরে নয়। এটি দেশটিতে সমস্যার সৃষ্টি করছে। তাই দেশটি গত রমজানের আগে ওজন কমানোর বিনিময়ে স্বর্ণ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল। আর ঘোষণা মোতাবেক এবার পুরস্কার দিয়েছে সরকার। এক কেজি ওজন কমানোর জন্য এক গ্রাম স্বর্ণ দেওয়ার ঘোষণা দিয়েছিল সরকার। ওজন কমানোর জন্য সরকার ৭ লাখ ৬৩ হাজার মার্কিন ডলার মূল্যের সমপরিমাণ স্বর্ণ পুরস্কার হিসেবে দিয়েছে। ২৭ বছর বয়সী আহমেদ আল-শেখ জানান, ২৬ কিলোগ্রাম ওজন কমিয়ে তিনি ৬৩ গ্রাম স্বর্ণ জিতেছেন। তার ওজন ছিল ১৪৭ কেজি। এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ২ হাজার ৬৪৮ জন। শেখ জানান, তিনি প্রতিযোগিতা শুরুর ১৫দিন পর অংশ নিয়েছিলেন এবং মনে করেছিলেন হয়তো তিনি আর পারবেন না। প্রতিযোগিতায় অংশ নেওয়া দ্বিতীয় এবং তৃতীয়জন যথাক্রমে ২২ কেজি এবং ২৩ কেজি কমিয়েছেন। -এএফপি