কোটি টাকার ঘুষ কেলেংকারি

দুইজনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুদক

আপডেট : ১২ নভেম্বর ২০১৩, ২২:২৫
কোটি টাকা ঘুষ গ্রহণের দায় থেকে ঢাকা মহানগর (উত্তর) গোয়েন্দা পুলিশের সাবেক উপ-কমিশনার (ডিসি) মোল্লা নজরুল ইসলামকে মুক্তি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক কর্মকর্তারা বলছেন, ঘুষ গ্রহণের সঙ্গে মোল্লা নজরুলের কোনো সম্পৃক্ততা না থাকায় তাকে আসামি করা হচ্ছে না। এখন তাকে বাদ দিয়ে অপর দুজনের বিরুদ্ধে একটি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন। দুদকের পরিচালক নাসিম আনোয়ার বাদি হয়ে এ মামলাটি দায়ের করবেন। চলতি সপ্তাহে রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করা হবে বলে জানান তিনি।