ওবামার স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি রক্ষা করা উচিত :ক্লিনটন

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ২০:৪৬
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন প্রেসিডেন্ট বারাক ওবামাকে বলেছেন, আমেরিকার জনগণের স্বাস্থ্যসেবার বিষয়টি নিশ্চিত করতে ওবামাকেই পথ খুঁজে বের করতে হবে। গত মঙ্গলবার প্রকাশিত এক সাক্ষাত্কারে ক্লিনটন এসব কথা বলেন। বারাক ওবামা প্রাথমিকভাবে স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়েই সরকার গঠন করেছিলেন কিন্তু কেন্দ্রীয় সরকার নতুন আইন পাস করায় ইন্সুরেন্স কোম্পানিগুলো তাদের বেশিরভাগ পলিসি বন্ধ করে দিয়েছে। এ প্রেক্ষিতে ক্লিনটন ওবামার প্রতি আহবান জানিয়ে বলেছেন, আইনের পরিবর্তন করে হলেও ডেমোক্রাটরা যাতে তাদের প্রতিশ্রুতি রক্ষা করে। স্বাস্থ্যসেবা সংক্রান্ত নতুন আইনে ইন্সুরেন্স পলিসি বাতিল হয়ে যাওয়ায় দেশটির জনসাধারণকে বেসরকারি প্রতিষ্ঠান থেকে স্বাস্থ্য সেবা নিতে হচ্ছে। যার ফলে অধিকাংশ জনগণই সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। তাদের সেই দুর্ভোগের কথা মাথায় রেখেই ক্লিনটন বারাক ওবামাকে বলেন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যদি আইনের পরিবর্তনও করতে হয় তাহলে তাই করা উচিত।