মুন্সীগঞ্জ জেলার সদর থানা মিরকাদিম পৌরসভার মিরাপাড়া এলাকার মোহসিন মাখনের বাড়ির কাছ থেকে বিদ্যুতের দুটি ট্রান্সমিটার চুরি হয়ে গেছে। চলন্ত লাইন থাকা অবস্থায় কী করে ট্রান্সমিটার দুটি চুরি হতে পারে তা এখন আলোচনা হচ্ছে। জেলায় অহরহ ট্রান্সমিটার চুরি হলেও তা রোধে কার্যকর কোনো পদক্ষেপ লক্ষ করা যাচ্ছে না। মিরাপাড়া এলাকার ট্রান্সমিটার দুটি চুরি হওয়ার পর অনেক দিন পার হলেও আজো সিপাহীপাড়া এলাকার পল্লী বিদ্যুত্ সমিতি সংযোগ দেয়নি। তারা এখন মোটা অঙ্কের টাকা দাবি করছে। এ দিকে দীর্ঘদিন ধরে বিদ্যুত্ সরবরাহ বন্ধ থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এ অবস্থায়, মুন্সীগঞ্জ জেলার পল্লী বিদ্যুত্ সমিতিকে অতি সত্বর ট্রান্সমিটার সংযোগ দিয়ে মানুষকে দুর্ভোগ ঘোচাতে অনুরোধ জানাচ্ছি।
মো. সোহাগ,
কাঁঠাল তলা,
সিপাহীপাড়া, মুন্সীগঞ্জ
