খো খোতে সবাই নির্বাচিত

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ২১:৫৪
খো খো ফেডারেশনে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বর্তমান সাধারন সম্পাদক ফজলুর রহমান বাবুল থাকছেন এই পদে। তার সাথে চার সহ সভাপতি হাবিবুর রহমান, আব্দুল মুকতাদির, আন্দালিব ইসলাম এবং রকিব কাজমী রয়েছেন। দুই যুগ্ম সম্পাদক ফারুক ঢালী ও কায়ছার সাদিক। সদস্য রয়েছেন ১৬ জন।