চলতি বছর বিশ্বের ইংরেজি ভাষাভাষী মানুষের মাঝে বহুল ব্যবহূত শব্দ ‘৪০৪’। অন্য শব্দটি ফেইল যার অর্থ ব্যর্থ। ইন্টারনেটে কোনো ওয়েব পেইজে প্রবেশ করতে না পারলে ৪০৪ লেখাটি স্ক্রিনে দেখা যায়। আর এর অর্থ দাঁড়ায় পেজটিতে ঢুকতে ব্যর্থ। এটি ইন্টারনেট ব্যর্থতার সার্বজনীন কোড। এক জরিপে এ তথ্য পাওয়া গেছে। ২০টি শব্দের মধ্যে এই জরিপ চালানো হয়।
গবেষণাকারী প্রতিষ্ঠান গ্লোবাল ল্যাঙ্গুয়েজ মনিটর এই জরিপ কাজ পরিচালনা করে। তৃতীয় ও চতুর্থ স্থানে হ্যাশট্যাগ ও পন্টিফেক্স নামের দুটি শব্দ। এই পন্টিফেক্সের মাধ্যমে পোপ টুইটারে যোগাযোগ করেন। আলোচিত নামের তালিকায় প্রথমে রয়েছেন পোপ ফ্রান্সিস। এর পরের তালিকায় রয়েছেন যথাক্রমে বারাক ওবামা, মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) ও এডওয়ার্ড স্নোডেন প্রমুখ। - ডেইলি মেইল
