বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো পায়ুপথে (কলোরেক্টাল) বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের কাটাছেঁড়া ছাড়াই রক্তপাতবিহীন সফল লেজার সার্জারি সম্পন্ন করেছেন কলোরেক্টাল সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিত্সকবৃন্দ।
সম্প্রতি তিন জন রোগীর লেজার সার্জারি সম্পন্ন হয়। এর মধ্যে পাইলস, ফিস্টুলা ও ফিশার রোগে আক্রান্ত রোগীদের আধুনিক লেজার প্রযুক্তি ব্যবহার করে অত্যন্ত দক্ষতার সঙ্গে সফলভাবে এই অস্ত্রোপচার করেন বিশ্ববিদ্যালয়ের কলোরেক্টাল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আবু তাহের। এসময় উপস্থিত ছিলেন কলোরেক্টাল সার্জারি বিভাগের অধ্যাপক ডা. শাহাদত হোসেন ও অধ্যাপক ডা. মো. সাহাদত হোসেন সেখ। গুরুত্বপূর্ণ এই অস্ত্রোপচার কার্যক্রমে ডা. আহসান, সহকারী অধ্যাপক ডা. কাজী নাসিদ নাজনীন, ডা. অরুন, ডা. ইশতিয়াক, ডা. শ্যামল, ডা. রাকেশ, ডা. মো. ওয়াজিবুল্লা, ডা. আলী রেজা, ডা. সাবরিন প্রমুখ সার্জন অংশগ্রহণ করেন। -প্রেস বিজ্ঞপ্তি
