রাহুল ও মোদিকে নোটিস নির্বাচন কমিশনের

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ২২:৪৩
ভারতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কংগ্রেসের রাহুল গান্ধী এবং ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদিকে নোটিস দিয়েছে নির্বাচন কমিশন। গত ৩১ অক্টোবর রাহুলকে এবং গতকাল বুধবার মোদিকে এই নোটিস পাঠায়। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার। কিছুদিন আগে মোজাফফরনগরে সামপ্রদায়িক দাঙ্গায় মুসলমানদের সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই’র যোগাযোগ আছে বলে মন্তব্য করেন রাহুল। এনিয়ে দেশটিতে ব্যাপক সমালোচনা হয়। নোটিসে কমিশন রাহুলকে বক্তব্য দেয়ার সময় সতর্কতা অবলম্বনের আহবান জানায়। আর মোদি ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনে প্রচারাভিযানে গিয়ে ‘ব্লাডি হ্যান্ড’ থেকে ছত্তিশগড়কে রক্ষা করুন এবং ‘লোটাসকে’ ভোট দিন। এই নির্বাচনে ‘হ্যান্ড’ কংগ্রেসের নির্বাচনী প্রতীক। আর ‘লোটাস’ বিজেপির নির্বাচনী প্রতীক। কমিশন নোটিসে এই ধরনের মন্তব্য করার জন্য মোদিকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে এবং ভবিষ্যতে এসব মন্তব্য থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। এদিকে মোদিকে নিয়ে ক্রমেই বিতর্ক বেড়ে যাওয়ায় কিছুদিনের জন্য তাকে বিশ্রামে যাওয়ার পরামর্শ দিয়েছেন খোদ বিজেপি নেতৃবৃন্দ।