বরিশাল বিএম কলেজে সংঘর্ষে আহত ৫ তিন শিক্ষক লাঞ্ছিত

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ২২:৪৪
ক্লাসরুমে প্রবেশ করাকে কেন্দ্র করে গতকাল বুধবার দুপুরে ব্রজমোহন (বিএম) কলেজে দু’দল শিক্ষার্থীর মধ্যে দু’দফা সংঘর্ষে ৫ জন আহত ও ৩ শিক্ষক লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনার বিচারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। অধ্যক্ষ প্রফেসর ফজলুল হক ইত্তেফাককে জানান, এ ঘটনায় তিনি শিক্ষকদের নিয়ে জরুরি বৈঠক করে তদন্ত কমিটি গঠন করেছেন। সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ইউনুস আহমেদকে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট এ তদন্ত কমিটি রিপোর্ট প্রদান করবে।