সরকারি স্কুলে ভর্তি ফরম বিক্রি শুরু ১ ডিসেম্বর

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ২২:৪৫
সরকারি বিদ্যালয়ে ২০১৪ শিক্ষাবর্ষে ১ম শ্রেণীর ভর্তিফরম বিক্রি আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে । ফরম বিতরণ চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে একশ টাকা। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন ইত্তেফাককে এ তথ্য জানান। তথ্য অনুযায়ী, প্রতিবছরের মত এবারও প্রথম শ্রেণীর ভর্তি লটারির মাধ্যমে সম্পন্ন করা হবে। আজ এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবে মাউশি। বেসরকারি স্কুলের মধ্যে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ১০ নভেম্বর থেকে ভর্তি ফরম বিক্রি করছে। ফরম বিক্রির আজ শেষ দিন।