আজ ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিস সমিতি বিশেষ সচেতনতামূলক কর্মসূচী গ্রহণ করেছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেন, কায়িক শ্রমের অভাবে ডায়াবেটিসের প্রকোপ দিন দিন বাড়ছে। এর প্রেক্ষাপটে বিশ্ব ডায়াবেটিস দিবসের এ বছরের প্রতিপ্রাদ্য ‘ডায়াবেটিসের জটিলতা সম্পর্কে সজাগ হন, ডায়াবেটিস থেকে আগামী প্রজন্মকে রক্ষা করুন ’ যর্থার্থ হয়েছে বলে তিনি মনে করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন ডায়বেটিস একটি দীর্ঘস্থায়ী ও জটিল রোগ, কিন্তু একে নিয়ন্ত্রনে রাখলে সুস্থ ও স্বাভাবিক জীবন-যাপন সম্ভব । তিনি বর্তমান সরকারের ডায়াবেটিসসহ বিভিন্ন রোগ প্রতিরোধে ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি মনে করেন বাংলাদেশ ডায়াবেটিস সমিতির বিশেষ কর্মসূচী গণসচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখবে।
