চট্টগ্রামের লোহাগাড়ায় বার আউলিয়া কলেজ ছাত্রলীগ সভাপতি মাহবুবুর রহমান বাপ্পী হত্যা মামলার প্রধান আসামি শিবির ক্যাডার আরিফ হোসেন গ্রেফতার হয়েছে। গতকাল বুধবার বিকালে আমিরাবাদ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার। গত ১০ নভেম্বর রাতে উপজেলা সদরের বটতলী মোটর ষ্টেশনের অদূরে সিটিজেন পার্ক সংলগ্ন এলাকায় মুখোশধারী সন্ত্রাসীরা বাপ্পীকে জবাই করে হত্যা করে।এ ঘটনায় নিহতের মা জেসমিন আক্তার অজ্ঞাত ১০/১২জনকে আসামি করে মামলা করেন।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজাহান জানান, গ্রেফতারকৃত আরিফ হোসেন শিবির ক্যাডার। সে বাপ্পী হত্যা মামলার প্রধান আসামী। তার বাবার নাম মফিজুর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আমিরাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার অপর সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে।
