বিশ্বের সবচেয়ে বড় জনপরিবহন ব্যবস্থা হলো নিউইয়র্কের পাতাল রেল বা সাবওয়ে সিস্টেম। ৮৪২ মাইল বা ১৩৫৫ কিলোমিটার দীর্ঘ এই সাবওয়েতে রয়েছে সর্বমোট ৪৬৮টি স্টেশন।
প্রতি বছরই সুইডেনে বরফ দিয়ে এমন কিছু ইগুলু হোটেল তৈরি করা হয় যাতে একসাথে ১০০ জনেরও বেশি মানুষ বসবাস করতে পারেন।
ভারতের সিটি মন্টেসরি স্কুল হলো বিশ্বের সবচেয়ে বড় স্কুল। এই স্কুলের কিন্ডারগার্টেন থেকে শুরু করে কলেজ অবধি বিভিন্ন শ্রেণীতে পড়াশোনা করেন ২৫ হাজারেরও বেশি শিক্ষার্থী।
বিশ্বের সবচেয়ে বড় গ্রন্থাগার হলো আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ‘দ্য লাইব্রেরি অব কংগ্রেস’।
আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যের ব্লুমিংটনে অবস্থিত ‘দ্য মল অব আমেরিকা’ শপিং মলটি এতটাই বড় যে এতে অনায়াসেই পঁচিশ হাজার স্কুল বাসের স্থান সংকুলান হয়ে যেতে পারে।
শিকাগোর সিয়ার্স টাওয়ার তৈরিতে যে পরিমাণ ইস্পাত ব্যবহার করা হয়েছে তা দিয়ে অনায়াসে পঞ্চাশ হাজারেরও বেশি গাড়ি তৈরি করা সম্ভব।
