তথ্য বিচিত্রা : বিবিধ

আপডেট : ১৪ নভেম্বর ২০১৩, ২০:২৭
 বিশ্বের সবচেয়ে বড় জনপরিবহন ব্যবস্থা হলো নিউইয়র্কের পাতাল রেল বা সাবওয়ে সিস্টেম। ৮৪২ মাইল বা ১৩৫৫ কিলোমিটার দীর্ঘ এই সাবওয়েতে রয়েছে সর্বমোট ৪৬৮টি স্টেশন।  প্রতি বছরই সুইডেনে বরফ দিয়ে এমন কিছু ইগুলু হোটেল তৈরি করা হয় যাতে একসাথে ১০০ জনেরও বেশি মানুষ বসবাস করতে পারেন।  ভারতের সিটি মন্টেসরি স্কুল হলো বিশ্বের সবচেয়ে বড় স্কুল। এই স্কুলের কিন্ডারগার্টেন থেকে শুরু করে কলেজ অবধি বিভিন্ন শ্রেণীতে পড়াশোনা করেন ২৫ হাজারেরও বেশি শিক্ষার্থী।  বিশ্বের সবচেয়ে বড় গ্রন্থাগার হলো আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ‘দ্য লাইব্রেরি অব কংগ্রেস’।  আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যের ব্লুমিংটনে অবস্থিত ‘দ্য মল অব আমেরিকা’ শপিং মলটি এতটাই বড় যে এতে অনায়াসেই পঁচিশ হাজার স্কুল বাসের স্থান সংকুলান হয়ে যেতে পারে।  শিকাগোর সিয়ার্স টাওয়ার তৈরিতে যে পরিমাণ ইস্পাত ব্যবহার করা হয়েছে তা দিয়ে অনায়াসে পঞ্চাশ হাজারেরও বেশি গাড়ি তৈরি করা সম্ভব।