জোকস

আপডেট : ১৪ নভেম্বর ২০১৩, ২০:২৭
 বন্ধুদের সঙ্গে ছেলেকে বেরুতে দেখে সর্দারজি আপত্তি জানিয়ে জানতে চাইলেন— :কোথায় যাচ্ছ এখন? :সাঁতার শিখতে বন্ধুদের সঙ্গে যাচ্ছি। :তা, এই ভরদুপুর বেলায় কেন? এটা কি সাঁতার শেখার সময়? দেখো, যদি পুকুরে ডুবে যাও, তবে এ বাড়িতে আর তোমার ঠাঁই হবে না।  দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে— :তোর বাচ্চাটা কি কথা শিখেছে? :অবশ্যই, এখন আমরা ওকে চুপ করে থাকা শেখাচ্ছি।  :আপনার ছেলের খবর কী? থাকে কোথায়? কেমন রোজগার করছে? :জানি না! খবর পেলে আমারই লাভ হতো। কিছু রোজগার করতে পারতাম। :মানে? :ওকে ধরে থানায় হাজির করতে পারলেই পঁচিশ হাজার টাকা পাওয়া যেত। সরকার থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছে।