মিরসরাইয়ে মেয়ের শ্লীলতাহানির ঘটনায় বাবার আত্মহত্যা

আপডেট : ১৪ নভেম্বর ২০১৩, ২০:৫৫
মিরসরাইয়ে এক আদিবাসী কিশোরীকে (১৪) গণ-ধর্ষণের ঘটনায় অপমানের জ্বালা সইতে না পেরে বাবা আত্মহত্যা করেছে। বুধবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ত্রিপুরা পাড়ায় এই ঘটনা ঘটে। থানার ওসি ইমতিয়াজ এমকে ভূঁইয়া বলেন, গত মঙ্গলবার গভীর রাতে তালবাড়িয়া আধিবাসী পাড়ার ওই কিশোরী প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে আলাউদ্দিন ও জয়নাল তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং অপর কয়েক ব্যক্তিসহ পালাক্রমে ধর্ষণ করে। স্থানীয়রা ধর্ষকদের আটক এবং জঙ্গল থেকে কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।