ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে পেটালেন উপজেলা সভাপতি

আপডেট : ১৪ নভেম্বর ২০১৩, ২০:৫৫
বুধবার রাতে উপজেলার তালতলী বন্দরে এক আওয়ামী লীগ নেতার ব্যাংক ঋণের জামিনদার না হওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনকে হাত-পা বেঁধে মধ্যযুগীয় বর্বরতা চালিয়েছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক জোমাদ্দার ও তার লোকজন। প্রায় দু’ঘণ্টাব্যাপী চালানো এ নির্যাতনের ঘটনা শত শত লোক দাঁড়িয়ে প্রত্যক্ষ করলেও ভয়ে কেউ বাধা দিতে সাহস পায়নি। পরে তালতলী থানা পুলিশ ঘটনাস্থলে এসে কামাল হোসেনকে উদ্ধার করে চিকিত্সার জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের সংঘর্ষের ঘটনা।