নারায়ণগঞ্জ সদর উপজেলায় খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের দুই পাশে প্রায় আধাকিলোমিটার এলাকা জুড়ে থাকা ময়লার স্তূপ তথা ‘ডেঞ্জার জোনে’ আবারো বড় ধরনের ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
বিসিক শিল্পনগরী এলাকার এসএম নিটওয়্যার নামক শিল্প প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইনুল ইসলাম উল্লেখ করেন, বুধবার রাতে তিনি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকা থেকে চাষাঢ়ার উদ্দেশে মোটর সাইকেলে রওনা দেন।
স্টেডিয়ামের সামনে আসামাত্র নীল রংয়ের একটি প্রাইভেটকারযোগে একদল ছিনতাইকারী তার গতিরোধ করে। পরে তার মাথায় অস্ত্র ঠেকিয়ে তাকে প্রাইভেটকারে উঠিয়ে নেয় এবং তার ব্যবহূত এফজেডএস ব্র্যান্ডের মোটর সাইকেলটি ছিনতাইকারী দলের এক সদস্য চালিয়ে অন্যত্র নিয়ে যায়। পরে তার হাত-পা এবং চোখ বেঁধে নির্যাতন করে পকেটে থাকা একটি ব্যাংকের ডেভিড কার্ড নিয়ে নেয় ছিনতাইকারীরা। অস্ত্রের ভয় দেখিয়ে ডেভিড কার্ডের গোপন নাম্বার জেনে নিয়ে এটিএম বুথ থেকে এক লাখ টাকা উঠিয়ে নিয়েছে তারা। তাকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ফেলে রেখে ছিনতাইকারীরা প্রাইভেট কারযোগে চলে যায়।
নগর বিএনপির সভাপতি
আটক
সুতা ব্যবসায়ীদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও নারায়ণগঞ্জ নগর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শহরের টানবাজারে ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয় থেকে জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়।
অস্ত্র ও গুলি উদ্ধার
নারায়ণগঞ্জ শহরের চিহ্নিত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী সোয়াত হোসেন বান্টির বাড়িতে অভিযান চালিয়ে একটি পিস্তল, ৩ রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিন, একটি এক নলা বন্দুক, এক ব্যাগ ভর্তি ছিনতাইকৃত শতাধিক মোবাইল ফোনসেট ও শতাধিক ইয়াবা উদ্ধার করা হয়।
