সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জের গ্রামে স্থানীয় আওয়ামী লীগের দু’পক্ষে সংঘর্ষে দু’ব্যক্তি নিহতের ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় দু’টি মামলা হয়েছে। উভয় মামলায় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সমপাদক আফতাব আলী কালাকে আসামি করা হয়েছে। এদিকে, দায়িত্বে অবহেলার অভিযোগে কোমপানীগঞ্জ থানার ওসিসহ চার পুলিশ কর্মকর্তাকে মঙ্গলবার রাতে স্ট্যান্ড রিলিজ করা হয়। জোড়া খুনের ঘটনায় যে চার পুলিশ কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে তারা হচ্ছেন কোমপানীগঞ্জের ওসি সালেহ উদ্দিন আহমদ, ডিবি পুলিশের এ এস আই সিদ্দিক। এছাড়া, দুইজন এস আইও রয়েছেন। তাদের নাম জানা যায়নি।
