অভাগা যেদিকে চায়...

আপডেট : ১৪ নভেম্বর ২০১৩, ২১:০৮
বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে অগ্রগতিতে ব্যাপক সফলতা অর্জন করেছে। এ অর্জনে এমপিওভুক্ত ও নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের অবদানও উল্লেখযোগ্য। কিন্তু দীর্ঘ সময় ধরে (১৫ থেকে ২০ বছর) শিক্ষাক্ষেত্রে অবদান রাখার পরও সরকারি অংশের বেতনভাতা থেকে বঞ্চিত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। এসব শিক্ষক-কর্মচারীর অনেকের জীবন থেকে ৩৭-৩৮ কিংবা তার বেশি সময় চলে গেছে। পরিবার-সন্তান হয়েছে অনেকের। অন্য চাকরিতে যাবার বয়সও নেই অনেকের। এ বছরের গোড়ার দিকে শিক্ষামন্ত্রী মহোদয় এমপিওভুক্তির আশ্বাস দিলেও সাম্প্রতিক সে আশ্বাসে যেন নিরাশার চিত্র ভেসে উঠেছে। সারা দেশে প্রায় ৭ হাজার নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখেরও বেশি শিক্ষক-কর্মচারী আছেন তারা চাতক পাখির মতো চেয়ে আছেন। বেসরকারি এসব শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। স্বীকৃতিপ্রাপ্ত হয়েছে। যথাযথভাবে নিয়োগকৃত শিক্ষক ও কর্মচারীরা ১০/১২ বছর ধরে শিক্ষিত জাতি গড়ে তোলার কার্যক্রমে শ্রম দিচ্ছেন অথচ বেতনবিহীন তাঁরা। দেশে জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান ব্যাপক হয়েছে, ব্যাপক সফলতা অর্জিত হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, দেশ-জাতি এগিয়েছে অনেকদূর, কিন্তু নন-এপিও শিক্ষক-কর্মচারীরা নিজেই থেকে যাচ্ছেন কিন্তু তারাও তো এ জাতিরই একটি অংশ। পরিশেষে, স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের এগিয়ে নিতে দ্রুত পদক্ষেপ গৃহীত হোক- এটাই বিনীত আবেদন। কঙ্কন সরকার সুন্দরগঞ্জ, গাইবান্ধা