যুগটা হয়তো সত্যি সত্যিই ডিজিটাল হতে চলেছে। তাই গবেষকরা এমন এক থ্রিডি প্রিন্টার আবিষ্কার করেছেন যা দিয়ে ক্ষতিগ্রস্ত ও বিকৃত হয়ে যাওয়া মুখমন্ডল ‘প্রিন্ট’ করা যাবে! অর্থাত্ আগের অবস্থায় ফেরত নেয়া যাবে! লন্ডনের একদল সার্জন প্রথমবার এর পরীক্ষা করতে চলেছেন মোটরবাইক দুর্ঘটনায় মুখ বিকৃত হয়ে যাওয়া একজন চালকের উপর।
কিভাবে কাজটি করা সম্ভব হবে। চিকিত্সকরা বলছেন, লোকটার মুখের একটা পার্শ্ব অক্ষত আছে। থ্রিডি প্রিন্টার সেই পার্শ্বটা ফ্লিপ করে মুখের অন্য পাশটার মিরর ইমেজ ‘প্রিন্ট’ করবে। এতে সার্জনরা নিখুঁতভাবে তার মুখটা আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারবে। -এএনআই
