উপজেলার সিরাজপুর ইউনিয়ন বিএনপির এক নেতা পুলিশের ধাওয়া খেয়ে বাড়ির পুকুরে ঝাঁপ দিয়ে তার মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়েরকে (৬৫) পুলিশ গ্রেফতার করতে গেলে তিনি পালাতে চেষ্টা করেন। এসময় পুলিশ তাকে ধাওয়া করলে তিনি বাড়ির পুকুরে ঝাঁপ দেয়। পরে বাড়ির লোকজন তাকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।
পুলিশ সিরাজপুর ইউনিয়ন যুবদলের তিন নেতাকে আটক করেছে।
এ ব্যাপারে নিহত আবুল খায়েরের ছেলে শহীদ উল্লাহ জানান, পুলিশের পিটুনি খেয়ে তার বাবা পানিতে ঝাঁপ দিলে পুকুরে ডুবে তার মৃত্যু হয়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশ বিএনপির ওই নেতার বাড়িতে যায়নি এবং এ ঘটনার সাথে পুলিশের কোন সম্পৃক্ততা নেই।
