রাফিয়া চৌধুরী
হবিগঞ্জে মাধবপুর উপজেলার মরহুম সৈয়দ মোহাম্মদ ইদরিসের সহধর্মিনী রাফিয়া চৌধুরী (৭৮) গত মঙ্গলবার রাজধানীর এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মরহুমার কুলখানি আজ বাদ আছর তার নিজ বাড়ি মাধবপুর উপজেলার চারাভাঙ্গা গ্রামে অনুষ্ঠিত হবে।
তিনি যুক্তরাজ্যে ব্রিটিশ লেবার পার্টির কর্মকর্তা সৈয়দ মনসুর উদ্দিন (সিকন) ও এনটিভির সাংবাদিক সৈয়দ জয়নুল হোসাইনের (সোহান) মা এবং বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আওরঙ্গজেব মাহবুব ও দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি মাঈনুল আলমের শাশুড়ি।
