মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৪ নভেম্বর ২০১৩, ২২:৪৩
সুফিয়া বেগম রাজধানীর মোহাম্মদপুর থানা যুবলীগের আহবায়ক কাজী মারুফুল ইসলাম বিপ্লবের মা সুফিয়া বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী কাটাসুরস্থ রহিম আজ। এ উপলক্ষে বেপারীর ঘাট জামে মসজিদ বাদ জুমা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। শাহ সামসুদ্দিন কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার চাতল বাগহাটা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব শাহ সামসুদ্দিন (শান্ত) মাস্টারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের নিজ বাড়ি দক্ষিণ চাতল গ্রামে বাদ জুমা কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহমুদা ভূঁইয়া বিক্রমপুরের অবসরপ্রাপ্ত পুলিশের ঊর্ধ্বতন কমকর্তা কে. এ. ভূঁইয়ার সহধর্মিনী মাহমুদা ভূঁইয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর ধানমন্ডির বাসায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে মাহফিলে সব আত্মীয় ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। নাঈম সিকদার বিন্দু আগামীকাল রাজধানীর ৯০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাঈম সিকদার বিন্দুর ৯ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে শনিবার বাদ আছর মোল্লাবাড়ি জামে মসজিদে মিলাদ মাহফিল ও ২১৩, করিমউল্লারবাগস্থ বাসভবনে কাঙ্গালী-ভোজের আয়োজন করা হয়েছে।