শোক সংবাদ

আপডেট : ১৪ নভেম্বর ২০১৩, ২২:৪৩
শহীদুল ইসলাম সানু জাতীয় পার্টি জেপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম সানু গত বুধবার মাদারীপুরে নিজ বাড়িতে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্ল¬াহি...রাজিউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক করেছেন জেপি চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং মহাসচিব শেখ শহীদুল ইসলাম। এক বিবৃতিতে তার বলেন, সানুর ইন্তেকালে দল তথা মাদারীপুর জেলার রাজনীতিতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হবার নয়। মো. মনু মিঞা ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার জাকের পার্টি নেতা মো. বাবুল হোসেন মিঞার বাবা জয়খালী গ্রামের সমাজসেবক মো. মনু মিঞা (৮০) গতকাল নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। আ. বারেক হাওলাদার ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার মহিষকান্দি গ্রামের সমাজসেবক আ. বারেক হাওলাদার (৬০) গত বুধবার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।