সোনিয়া গান্ধীকে নরেন্দ্র মোদী

ম্যাডাম আপনি এখন অসুস্থ, শাহজাদাকে দায়িত্ব বুঝিয়ে দিন

আপডেট : ১৪ নভেম্বর ২০১৩, ২২:৪৮
আবারো তীর্যক আক্রমনে ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে বিব্রত করলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী। মোদী যতই সাড়া পাচ্ছেন ততই ক্ষমতাসীন দল কংগ্রেস ও তার নেতা নেত্রীদের আক্রমণ করে কথা বলছেন। গতকাল ছত্তিশগড় রাজ্যের এক বিশাল নির্বাচনী জনসভায় সোনিয়াকে কঠোর ভাষায় আক্রমণ করেন মোদী। মোদী জনসভায় সোনিয়ার উদ্দেশে বলেন, ‘ম্যাডাম আপনি এখন ভীষণ অসুস্থ, তাই শাহজাদাকে (রাহুল গান্ধী) দায়িত্ব নিতে দিন। ভারতে আসন্ন লোকসভা ও ছত্তিশগড়ে তৃতীয় দফার বিধানসভা নির্বাচনের আগে একটি জনসভায় বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী মোদী কংগ্রেস সভানেত্রীকে ‘ম্যাডাম’ বলে ব্যাঙ্গ করেন। নানারকম হাস্যরসিকতা করে তাকে রাজনীতি থেকে সরে পড়ার পরামর্শ দেন। তার পুত্রকেও ব্যঙ্গ করে বললেন‘শাহজাদা’। জনসভায় মোদী বলেন, ‘ম্যাডাম আপনার ক্ষমতা কতদূর তা দেশবাসীর দেখা হয়ে গেছে। আর দেখানোর দরকার নেই। দেখি শাহজাদার দৌঁড় কতদূর! এবার তাকে দায়ভার সামলাতে দিন। দেখা যাক না উনি ছত্তিশগড়ে ২৪ ঘণ্টা বিদ্যুত্ দিতে পারেন কি না। তাদের জীবনমান উন্নত করতে পারেন কি না। যদি সেই প্রতিশ্রুতি শাহজাদা দিতে পারে তবে জনগণ ভোটের ঝুড়ি নিয়ে হাজির হবে। জি নিউজ।