মন্ত্রী-প্রতিমন্ত্রীদেরকে দায়িত্ব পালনে বিরত রাখতে রিট

আপডেট : ১৪ নভেম্বর ২০১৩, ২২:৪৯
সরকারের ৪৫ মন্ত্রী ও প্রতিমন্ত্রীদেরকে দায়িত্ব পালন থেকে বিরত রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। প্রধানমন্ত্রীর হাতে পদত্যাগপত্র দেয়ার পরও দায়িত্ব পালন কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুল জারির আবেদন জানানো হয়েছে। একইসঙ্গে ওই পদে তাদের দায়িত্ব পালন না করতে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতেও আদেশ চাওয়া হয়েছে। ‘সার্ক এইচআইভি এইডস মাদক বার্তা’ নামে একটি মাসিক পত্রিকার সম্পাদক মো. আব্দুল খালেক মনির পক্ষে আইনজীবী ইউনুস আলী আকন্দ গতকাল বৃহস্পতিবার এই রিট দায়ের করেন। রিট আবেদনে ৪৫ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পাশাপাশি মন্ত্রিপরিষদ সচিবকে বিবাদী করা হয়েছে। আবেদনে বলা হয়, কোনো মন্ত্রী রাষ্ট্রপতির উদ্দেশ্যে লেখা পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দিলেই তা কার্যকর হয়ে যায়।