প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার সঙ্গে একান্ত বৈঠক করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকালে মার্কিন রাষ্ট্রদূতের গুলশানের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকটি প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা হয় বলে কূটনৈতিক সূত্র আভাস দিয়েছে। এদিকে, প্রায় দুই সপ্তাহ যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে গতকালই বাংলাদেশে এসেছেন ড্যান মজীনা। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি সেদেশে অবস্থানরত বাংলাদেশিদের আয়োজিত কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন।
