ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টুকে গ্রেফতার করে রিমান্ডে নেয়ায় উদ্বেগ জানিয়েছে দেশের ২৫টি চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ। রিমান্ড বাতিল করে তাকে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন তারা। গতকাল বৃহস্পতিবার এফবিসিসিআইয়ের পরিচালক আব্দুল ওয়াহেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়েছে, সরকার ও বিরোধী দলের মধ্যে সমঝোতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এফবিসিসিআই। এই উদ্যোগে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। এই অবস্থায় তাকে গ্রেফতার করে রিমান্ডে নেয়ায় গোটা ব্যবসায়ী সমাজ হতাশ ও ক্ষুব্ধ। তাদের দাবি, আব্দুল আউয়াল মিন্টুকে সরকার মিথ্যা মামলায় জড়িয়েছে।
