বিএনপিকে আগামী নির্বাচনে ডাকার কোন অর্থ নেই :নাসিম

আপডেট : ১৪ নভেম্বর ২০১৩, ২২:৫৩
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ ীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, দেশে নির্বাচন হোক সেটা বিএনপি চায় না। তারা চায় জামায়াত-হেফাজতে ইসলামের এজেন্ডা বাস্তবায়ন করতে। এজন্য বিএনপিকে আগামী নির্বাচনে ডাকার কোন অর্থ নেই। গতকাল বৃহস্পতিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ঐক্য ন্যাপের সাথে কেন্দ ীয় ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, আমরা ঐক্যমতে পৌঁছেছি যে আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যে যেখান থেকে পারে নির্বাচনে অংশগ্রহণ করবো এবং ১৪ দল চায় মুক্তিযুদ্ধের সপক্ষের সব শক্তি নির্বাচনে অংশগ্রহণ করুক। আগামী নির্বাচন উত্সবমুখর পরিবেশেই অনুষ্ঠিত হবে এমন আশাবাদ ব্যক্ত করে নাসিম বলেন, বিএনপি-জামায়াত, হেফাজতের নৈরাজ্য ঠেকাতেই জেলা-থানা,ওর্য়াড পর্যায়ে প্রতিরোধ কমিটি গঠন করা হবে। চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত এ আন্দোলন চলবে। জাসদের সাধারণ সম্পাদক শরিফ নূরুল আম্বিয়ার সভাপতিত্বে বৈঠকে আরো উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ তারেক, স্থায়ী কমিটির সদস্য এম এস সাবের ও এম এ গণি, জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরিন আক্তার, গণআজাদি লীগের সভাপতি আব্দুস ছামাদ প্রমুখ।