আগামীকালের বিক্ষোভ কর্মসূচি সফল করতে জামায়াতের আহ্বান

আপডেট : ১৪ নভেম্বর ২০১৩, ২২:৫৩
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ১৮ দলীয় জোটের ঘোষিত আগামীকাল শনিবার দেশের সকল জেলা ও উপজেলায় বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, জামায়াতের দেশব্যাপী গতকালের বিক্ষোভ কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে পুলিশ বাধা প্রদান এবং নেতা-কর্মীদের গ্রেফতার করেছে। তিনি কর্মসূচি পালনে বাধা প্রদান ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিরোধী দলের আন্দোলন সরকার কিছুতেই দমন করতে পারবে না। -প্রেস বিজ্ঞপ্তি