সেচ্ছাসেবক দলের সম্পাদক সফুসহ দুইজন গ্রেফতার

আপডেট : ১৪ নভেম্বর ২০১৩, ২২:৫৪
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু গ্রেফতার হয়েছেন। মহানগর গোয়েন্দা পুলিশ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলা মোটর এলাকা থেকে গ্রেফতার করে। একই সময় গ্রেফতার হয়েছেন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সফিউলবারী বাবু। মহানগর গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতারের কথা স্বীকার করেছে। মুন্সীগঞ্জে শনিবার অর্ধবেলা হরতাল মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপুকে গ্রেফতারের প্রতিবাদে তার নিজ জেলা মুন্সীগঞ্জে শনিবার অর্ধবেলা হরতালের ডাক দিয়েছে স্থানীয় বিএনপি। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আওয়লাদ হোসেন উজ্জল জানান, শুক্রবার এই বিক্ষোভ মিছিল বের হবে।