সালমান-কাটরিনাকে বিয়ে করার আহ্বান আমিরের

আপডেট : ১৬ নভেম্বর ২০১৩, ১৩:৩১
সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা আমির খান সালমান এবং ক্যাটরিনাকে বিয়ে করে বাস্তবিক জীবনে একসঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার ধূম-থ্রি সিনেমার টাইটেল সং লাউঞ্জ করতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আমির এ আহ্বান জানান। সংবাদ সম্মেলনে আমির খান বলেন, আমি সালমানকে অনেকদিন ধরেই বিয়ে করার জন্য বলে আসছি। কিন্তু সে আমার কথায় কান দেয়নি। হতে পারে যদি ক্যাটরিনা মতো দেখতে কেউ হয়। সে এতে সম্মত রয়েছে। আমি ক্যাটরিনা ও সালমানকে বাস্তব জীবনে একসঙ্গে দেখতে চাই। ‘তুমি কখনো সালমানকে জিজ্ঞেস করেছ’ আমিরের এমন প্রশ্নে ক্যাটরিনাকে লাজুক থাকতে দেখা যায়। আমির আবারো তাকে জিজ্ঞেস করলে ক্যাটরিনা বললো ‘আমি নির্বাক। আমি দুঃখিত।’ বলিউডে ক্যাটরিনার ক্যরিয়ারের শুরুতে সালমান এবং ক্যাটরিনা অনেক অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছেন বলে জানা যায় কিন্তু তারা কখনো তা আনুষ্ঠানিকভাবে জানায়নি।