মোহাম্মদ শামসুজ্জামান
চট্টগ্রাম বন্দরের সাবেক প্রধান প্রকৌশলী ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চট্টগ্রাম কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা শহীদ মোহাম্মদ শামসুজ্জামানের আজ ৪৮তম শাহাদাত বার্ষিকী। ১৯৭১ সালের ২১ মে চট্টগ্রাম বন্দর ভবনে কর্মরত অবস্থায় পাকিস্তানি হানাদার বাহিনী তাঁকে ধরে নিয়ে যায়। তারপর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সে সময় তিনি ছিলেন চট্টগ্রাম বন্দরে কর্মরত সর্্বোচ্চ পদের বাঙালি কর্মকর্তা এবং দ্বিতীয় ব্যক্তি। তার আত্মার মাগফেরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।
সাহা্বুদ্দিন মোল্যা
আজ ২১ মে ফরিদপুরের মধুখালী উপজেলার গোন্দারদিয়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও দৈনিক ইত্তেফাকের মধুখালী উপজেলা সংবাদদাতা শাহ্ মো. ফারুক হোসেনের দাদা সাহাবুদ্দিন মোল্যার ৫৮তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বাড়িতে কুরআন খানি ও বিভিন্ন মাদ্রাসা ও এতিম খানায় ইফতার ও মধুখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে বাদ এশা দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
