প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পাঠ প্রস্তুতি

আপডেট : ১৬ নভেম্বর ২০১৩, ১৯:২৩
বাংলাদেশ ও বিশ্বপরিচয় সিএম মিরাজুল ইসলাম প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ নমুনা প্রশ্ন সময় - ২.৩০ ঘণ্টা পূর্ণমান - ১০০ [দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক] ১। সঠিক উত্তরটি উত্তর পত্রে লিখ: ১x৪০ = ৪০ ১) SAARC এর পূর্ণরূপ কী? (ক) South Asian Association of Regional Cooperation. (খ) South Asian Associate for Regional Cooperation. (গ) South Asian Association for Regional Conference.  South Asian Association for Regional Cooperation. ২) UNDP প্রতিষ্ঠিত হয়েছে কেন? (ক) শিশু অধিকার রক্ষা ও পরিবেশ উন্নয়নে (খ) নারী অধিকার রক্ষা ও পরিবেশ উন্নয়নে (গ) যুদ্ধ বন্ধ ও দারিদ্র্য দূরীকরণে  পরিবেশ উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণে ৩) ওয়ারী বটেশ্বরে কোন যুগে একটি সভ্যতার যাত্রা শুরু হয়? (ক) সেন যুগে (খ) পাল যুগে  মৌর্য যুগে (ঘ) গুপ্ত যুগে ৪)WHO প্রতিষ্ঠা করা হয়েছে কেন? (ক) কৃষি উন্নয়নে (খ) শিল্প উন্নয়নে  স্বাস্থ্য উন্নয়নে (ঘ) জলবায়ু নিয়ে কাজ করতে ৫) মুক্তিযুদ্ধে কত লাখ মানুষ প্রাণ হারায়? (ক) ৩ লাখ ৩০ লাখ(গ) ৪০ লাখ(ঘ) ৫০ লাখ ৬) পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করেছিল কেন? (ক) দেশের স্বার্থ রক্ষার জন্য (খ) নিজের স্বার্থ রক্ষার জন্য দেশকে মেধাশূন্য করার জন্য (ঘ) দেশের সেবা করার জন্য ৭)‘কুটিল মুড়া’, ‘রানির বাংলো’, ‘আনন্দ বিহার’ এগুলোতে কীসের নির্দশন পাওয়া গেছে?  বৌদ্ধ সভ্যতা (খ) মুসলিম সভ্যতা (গ) সিন্ধু সভ্যতা (ঘ) পারস্য সভ্যতা ৮) ‘সাখাওয়াত মেমোরিয়াল’ গার্লস স্কুল কতজন ছাত্রী নিয়ে শুরু হয়? ৫ জন (খ) ৭ জন(গ) ১০ জন (ঘ) ১৩ জন ৯) কত সালে হাজার হাজার নারীশ্রমিক নিউইয়র্কে সমাবেশ করেন? (ক) ১৯০৫ সালে  ১৯০৮ সালে (গ) ১৯০৯ সালে (ঘ) ১৯১১ সালে ১০)‘খোদাই পাথর’ নামক বিশেষ এক ধরনের পাথর কোথায় পাওয়া গেছে?  মহাস্থানগড় (খ) লালবাগ কেল্লা (গ) ময়নামতি (ঘ) আহসান মঞ্জিল ১১) শালবন বিহার দেখতে চাইলে তোমাকে কোথায় যেতে হবে বলে তুমি মনে কর? (ক) ঢাকা  কুমিল্লা (গ) বগুড় (ঘ) নওগাঁ ১২) কত সালে বেগম রোকেয়া প্রতিষ্ঠিত স্কুলটি প্রাথমিক বিদ্যালয়ে স্বীকৃতি পায়? (ক) ১৯০৫ সালে (খ) ১৯০৭ সালে (গ) ১৯১১ সালে  ১৯১৫ সালে ১৩) আমাদের দেশে মেয়ে শিশুকে পরিবারের বোঝা মনে হয় কেন? (ক) বিয়ে দিতে হয় বলে  যৌতুক দিতে হয় বলে (গ) বিদ্যালয়ে দিয়ে হয় বলে (ঘ) দারিদ্র্যের কারণে ১৪) পাকিস্তানি বাহিনী আত্মসমর্পনের সময় যৌথ বাহিনীর প্রধান ছিলেন কে? (ক) জেনারেল নিয়াজী  লে. জেনারেল জগজিত্ সিং আরোরা (গ) জেনারেল এম.এ.জি. ওসমানী (ঘ) লে. জেনারেল নিয়াজী ১৫) মানুষের ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারকে কী বলে? (ক) মৌলিক অধিকার (খ) রাজনৈতিক অধিকার (গ) অর্থনৈতিক অধিকার  মানবাধিকার ১৬) সমাজে সবাই মিলেমিশে চললে সমাজে কী প্রতিষ্ঠিত হয়? (ক) গণতন্ত্র শান্তি ও সমপ্রীতি (গ) সামাজিক মনোভাব (ঘ) পরমত ১৭) সার্ক গটিত হয়েছে কেন? (ক) ধর্মীয় কারণে (খ) সীমান্ত সুরক্ষার জন্য  আঞ্চলিক সহযোগিতার জন্য (ঘ) রাজনৈতিক কারণে ১৮) কত সালে নারীশ্রমিকরা আট ঘণ্টা শ্রমের দাবিতে রাজপথে আন্দোলন করেন?  ১৮৫৭ সালে (খ) ১৮৮৭ সালে (গ) ১৯২১ সালে (ঘ) ১৯৫৭ সালে ১৯) পাহাড়পুরে কোন বংশের রাজাদের আমলের প্রত্নস্থলের সন্ধান পাওয়া গেছে?  পাল বংশ (খ) গুপ্ত বংশ (গ) মৌর্য বংশ (ঘ) সেন বংশ ২০) বরেন্দ্র যাদুঘর কোথায় অবস্থিত? (ক) সিলেট (খ) ঢাকা  রাজশাহী (ঘ) রংপুর ২১) কে নারী জাগরণের অগ্রদূত হিসেবে পরিচিত? (ক) ক্লারা জেটকিন  বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন (গ) জাহানারা ইমাম (ঘ) বেগম রোকেয়া চৌধুরী ২২) কোনটি জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্র নয়? (ক) চীন  জাপান (গ) রাশিয়া (ঘ) ফ্রান্স ২৩) কত তারিখে মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত হয়? (ক) ৫ ডিসেম্বর (খ) ৭ ডিসেম্বর  ১০ ডিসেম্বর (ঘ) ১২ ডিসেম্বর ২৪) রাজাকার বাহিনী গঠিত হয় কেন? (ক) মুক্তিযোদ্ধাদের সাহায্য করতে (খ) মুক্তিযুদ্ধ করতে  পাক বাহিনীকে সাহায্য করতে (ঘ) পাক বাহিনীকে প্রতিহত করতে ২৫) মুঘল আমলে সোনারগাঁও প্রসিদ্ধ ছিল কেন? (ক) যুদ্ধক্ষেত্র হিসেবে (খ) সাংস্কৃতিক চর্চা কেন্দ্র হিসেবে  ব্যবসা কেন্দ্র হিসেবে (ঘ) প্রশাসনিক কেন্দ্র হিসেবে ২৬)কত সালে লালবাগ দুর্গের নির্মাণ কাজ শুরু হয়? (ক) ১৭৭৮ সালে (খ) ১৬৬৮ সালে  ১৬৭৮ সালে (ঘ) ১৫৭৮ সালে ২৭) বেগম রোকেয়া বাড়িতে কার কাছে লেখাপড়া শিখতে শুরু করে? (ক) ছোট মা বড় ভাই (গ) শিক্ষক (ঘ) স্বামী ২৮) বাংলাদেশে প্রতি ঘণ্টায় কতজন নারী নির্যাতনের শিকার হচ্ছে? ১ জন (খ) ৩ জন (গ) ৫ জন (ঘ) ৭ জন ২৯) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কয়টি? (ক) ৩টি (খ) ৪টি  ৫টি (ঘ) ৬টি ৩০) জাতিসংঘের সদর দপ্তর কোন শহরে অবস্থিত?  নিউইয়র্ক (খ) জেনেভা(গ) টোকিও (ঘ) দিল্লি ৩১ )মুক্তিফৌজ কাদেরকে বলা হয়? (ক) অনিয়মিত বাহিনীকে  নিয়মিত বাহিনীকে (গ) আঞ্চলিক বাহিনীকে (ঘ) হানাদার বাহিনীকে ৩২)পাকিস্তানি হানাদার বাহিনী দিশেহারা হয়ে পড়ে কেন? (ক) খাদ্য সংকটে (খ) পানি সংকটে  মুক্তিবাহিনীদের আক্রমণে(ঘ) বৈরি আবহাওয়ায় ৩৩)পাহাড়পুর প্রত্নস্থলটি কত হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত? (ক) ৮ হেক্টর ১০ হেক্টর (গ) ১২ হেক্টর (ঘ) ১৪ হেক্টর ৩৪) কীভাবে জনগণের দক্ষতা বৃদ্ধি করা যায়? (ক) বেকারভাতা প্রদান করে (খ) বিদেশে পাঠিয়ে  প্রশিক্ষণের মাধ্যমে (ঘ) উন্নত খাবারের মাধ্যমে ৩৫)স্বাধীনভাবে চলাচলের অধিকার কোন ধরনের অধিকার? (ক) রাজনৈতিক অধিকার (খ) অর্থনৈতিক অধিকার (গ) ধর্মীয় অধিকার  মানবাধিকার ৩৬) তোমার কোন বন্ধু অটিস্টিক হলে তুমি কী করবে? সহযোগিতা (খ) কথা বলা বন্ধ (গ) সম্পকৃ ছিন্ন (ঘ) খেলাধুলা বন্ধ ৩৭) আন্তর্জাতিক আদালত মিয়ানমারের সাথে বাংলাদেশের সমুদ্র সীমানা সংক্রান্ত একটি বিরোধের রায় দেয় কবে? (ক) ১৫ মে ২০১৩ (খ) ১০ মার্চ ২০১২ (গ) ১৪ ফেব্রুয়ারি ২০১১১  ১৪ মার্চ ২০১২ ৩৮) বিশ্বব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? (ক) ১৯৪০ সালে (খ) ১৯৪৩ সালে  ১৯৪৫ সালে (ঘ) ১৯৪৪ সালে ৩৯) অর্থনৈতিক উন্নয়নের প্রথম উপাদান কোনটি? (ক) প্রাকৃতিক সম্পদ (খ) মূলধন  জনসম্পদ (ঘ) শিক্ষা ৪০) বাংলাদেশে প্রতি বছর প্রায় কতজন মানুষের জন্য অতিরিক্ত বাসস্থান প্রয়োজন? (ক) প্রায় ২.৫ লাখ (খ) প্রায় ৩০ লাখ (গ) প্রায় ৩ লাখ (ঘ) প্রায় ১০ লাখ ২। শূন্যস্থান পূরণ করঃ ১x১০ = ১০ ক) মানবসম্পদ উন্নয়নের মূল উপাদান হচ্ছে — । খ) মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সমন্বয়ে ২১ নভেম্বর ১৯৭১ একটি— গঠন করা হয়। গ) বাংলাদেশে প্রায় অর্ধেক জনসংখ্যাই — সেবা থেকে বঞ্চিত। ঘ) পাহাড়পুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরাকীর্তিটি সোমপুর—নামে পরিচিত। ঙ) মানুষ হিসেবে সবার সুস্থ ও — বেঁচে থাকার অধিকার আছে। চ)মানবাধিকার মানুষের ভালো গুণগুলোকে বিকশিত করে। ছ)— শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। জ) নিয়মিত কর দেওয়া নাগরিকের কর্তব্য। ঝ) রাষ্ট্র পরিচালনার জন্য সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। ঞ) জনসম্পদ হচ্ছে কোনো দেশের শ্রমশক্তি। ৩.সংক্ষিপ্তভাবে উত্তর দাও ঃ ১x১০= ১০ ক) সোনারগাঁয়ে কোন আমলের ঐতিহাসিক নিদর্শন রয়েছে? খ) UNICEF এর কার্যাবলি লিখ। গ) মুক্তিযুদ্ধে রাজাকার বাহিনী কী করে? ঘ) মুক্তিযুদ্ধ কাকে বলে? ঙ) সোমপুর মহাবিহারে কী কী নিদর্শন পাওয়া গেছে? চ) জনসম্পদ কাকে বলে? ছ) বাংলাদেশ কত তারিখে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? জ) মানুষের মৌলিক চাহিদাগুলো কী? ঝ) মুজিবনগর সরকার কখন ও কোথায় গঠিত হয়েছিল? ঞ)ময়নামতির পোড়ামাটির ফলকে কী কী দৃশ্য রয়েছে? ৪.বর্ণনামূলক প্রশ্ন (‘ক’ ও ‘খ’সহ ৮টি প্রশ্নের উত্তর দিতে হবে)ঃ ৫x৮= ৪০ ক)জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ সদস্য দেশগুলোর উন্নয়নে কী কাজ করে? খ) সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়? সার্কে লক্ষ্য ও উদ্দেশ্য লিখ। গ) মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী কী ধরনের নির্যাতন-তান্ডব চালিয়েছিল? ঘ) বেগম রোকেয়া কে? নারী শিক্ষায় বেগম রোকেয়ার অবদান লিখ। ঙ) সোমপুর মহাবিহারের বর্ণনা দাও। চ) জনসংখ্যা সমস্যা সমাধানের উপায়গুলি লিখ? ছ) মানবাধিকার কী? মানবাধিকার রক্ষায় তোমার করণীয় কী হতে পারে বলে তুমি মনে কর? জ) খাদ্যের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব আলোচনা কর। ঝ) নারী নির্যাতন কাকে বলে? নারী নির্যাতনের নেতিবাচক প্রভাবগুলো কী? ঞ)বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের গুরুত্ব বর্ণনা কর।