২০১৪ সালের এসএসসি পরীক্ষা :বাংলা প্রথমপত্র ও ইসলাম শিক্ষা

আপডেট : ১৬ নভেম্বর ২০১৩, ১৯:২৩
বাংলা প্রথমপত্র মোস্তাফিজুর রহমান লিটন সিনিয়র শিক্ষক : বাংলা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা কবিতা : বঙ্গবাণী ১. নিচের উদ্দীপকটি পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও : এক. মাতা পিতামহ ক্রমে বঙ্গেতে বসতি। দেশী ভাষা উপদেশে মনে হিত অতি\ দুই. বাংলার কাব্য বাংলা ভাষা মিটায় আমার প্রাণের পিপাসা। ক) প্রথম চরণ দুটি কোন কবিতার অংশ বিশেষ? খ) ‘প্রাণের পিপাসা’ বলতে কবি কী বুঝিয়েছেন? গ) উদ্ধৃত স্তবক দুটির বক্তব্যে সাদৃশ্য কোথায়? বর্ণনা করো। ঘ) ‘ভাষার প্রতি চিরন্তন অনুভূতির প্রকাশ ঘটেছে এই দুই কবির কবিতায়’-মন্তব্যটির যথার্থতা বিচার করো। ১ নম্বর প্রশ্নের উত্তর : ক প্রথম চরণ দুটি বঙ্গবাণী কবিতার অংশ বিশেষ। ১ নম্বর প্রশ্নের উত্তর : খ প্রাণের পিপাসা বলতে কবি মনের ভাব প্রকাশের আকুলতাকে বুঝিয়েছেন। বাংলা ভাষা কবির প্রাণের ভাষা। এ ভাষায় কথা্ বলে কবি মনের ভাবাবেগ প্রকাশ করেন; হূদয়ের কথা প্রকাশ করতে স্বচ্ছন্দ্যবোধ করেন। এ ভাষায় কথা বলে তাঁর মনের ভাব প্রকাশের তৃষ্ণা মেটে যা অন্য ভাষায় মোটেও সম্ভব নয়। ভাব প্রকাশের এই আকুলতাই কবির প্রাণের পিপাসা। ১ নম্বর প্রশ্নের উত্তর : গ বাংলা ভাষার প্রতি গভীর ভালোবাসা-ই উদ্ধৃত স্তবক দুটির সাদৃশ্য। উদ্ধৃত স্তবেকের প্রথম অংশে ভাষাপ্রেমের মাধ্যমে ভাষাচর্চার প্রতি কবি গুরুত্ব দেখিয়েছেন। কারণ আমরা যে ভাষায় কথা বলি সে ভাষাতেই আমাদের পূর্বপুরুষের অর্জিত জ্ঞান ও হিতোপদেশ রক্ষিত রয়েছে। বাংলা ভাষা অবহেলা করলে আমরা সেই ধারা হতে ছিটকে পড়বো, বঞ্চিত হবো শিকড়ের সন্ধান থেকে। দ্বিতীয় স্তবকে ‘বাংলা আমার’ কবিতায় আমরা দেখি বাংলা ভাষার কাব্য গুণকীর্তনের মধ্য দিয়ে কবি কায়কোবাদের ভাষার প্রতি আকুলতার বহিঃপ্রকাশ। ‘বঙ্গবাণী’ কবিতায় কবি মাতৃভাষার মাহাত্ম্য হিসেবে বাংলা ভাষার শেকড় সন্ধানী মনোভাব প্রকাশ করতে গিয়ে বলেছেন, বাংলা ভাষা আমাদের বংশানুক্রমিক ভাষা। এ ভাষায় আমাদের পিতা-মাতাসহ পূর্বপুরুষদের হিতোপদেশসমূহ রক্ষিত রয়েছে; তাই এ ভাষায় আমাদের ঐতিহ্য ও মঙ্গল নিহিত। দ্বিতীয় স্তবকে দেখা যাচ্ছে, কবি বাংলা ভাষায় রচিত কাব্য এবং সেই ভাষা কবির প্রাণের আকুল পিপাসা মেটায় যা অন্য ভাষা পারে না। কবিদ্বয়ের অকৃত্রিম মনোভাব ভাষাপ্রেমের সাথে সাথে দেশপ্রেমের সদৃশ হয়ে উভয় স্তবকে ধরা দেয় মূলত এইখানেই স্তবক দুটি মূল সাদৃশ্য। ১ নম্বর প্রশ্নের উত্তর : ঘ ‘বঙ্গবাণী’ কবিতায় কবি আবদুল হাকিম ভাষার প্রতি চিরন্তন অনুভূতির প্রকাশ ঘটিয়েছেন; উদ্দীপকের দ্বিতীয় স্তবকের কবি-কবি কায়কোবাদও তাঁর ‘বাংলা আমার’ কবিতায় ভাষার প্রতি যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেছেন - অনুভূতির এই ক্ষেত্রে উভয় কবির কবিতা সাদৃশ্যপূর্ণ। বঙ্গবাণী কবিতায় ভাষাপ্রেমের এক স্বাজাত্যবোধ মনোভাব আমরা কবি হূদয়ে খুঁজে পাই। বঙ্গবাণী কবিতায় ফুটে উঠেছে মধ্যযুগের বাংলা ভাষার অবস্থা ও এর প্রতি মানুষের অবহেলা। এ ভাষার প্রতি কবির সেই মনোভাব দূর হয়ে ভাষারপ্রতি এক অসীম দরদ ফুটে উঠেছে যা উদ্দীপকের দ্বিতীয় স্তবকের কবিতায়ও প্রকাশ পেয়েছে তারই ধারাবাহিকতা। বঙ্গবাণী কবিতায় কবি বাংলা ভাষা ভাষার বংশ পরম্পরা দিকটি তুলে ধরে বলতে চেয়েছেন পিতামাতামহ এখানে জন্ম; এ ভাষা বেড়ে ওঠা, পথ চলা সেই ভাষার মর্যাদা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। এর মধ্য দিয়ে বাংলা ভাষার প্রতি কবির মনোভাবাবেগ ধরা পড়ে অনুপম শ্রদ্ধায় ও বিদগ্ধ ভালোবাসায়। কবি কায়কোবাদও বাংলা ভাষার কাব্যের সেই সুললিত ভালোবাসার কথা তাঁর কবিতায় ফুটিয়ে তুলেছেন। বঙ্গবাণী এবং উদ্দীপকের বাংলা আমার কবিতা উভয় জায়গাতেই মাতৃভাষার প্রতি মমত্ববোধ ও ভাষাপ্রেমের প্রতি কবিদ্বয়ের আন্তরিক মনোভাব ফুটে উঠেছে। আবদুল হাকিম মধ্যযুগেই ভাষা তুলনা করতে গিয়ে বলেছেন যারা এই দেশে জন্মগ্রহণ করেও এ ভাষাকে ভালোবাসে না তারা কার জন্ম এ ব্যাপারে সন্দেহ থেকে যায়! তারা কেনো এ দেশ ছেড়ে চলে না যায়! বাংলা ভাষাতো আমাদের পূর্বপুরুষের ভাষা। কালানুক্রমে এ ভাষা আমাদের অন্তরকে বিকশিত করে, আমাদের ভাব-আবেগ, হাসি-কান্না এ ভাষাতেই প্রকাশ করি; তেমনি কায়কোবাদও তাঁর কবিতায় বাংলাকে স্বর্গ থেকে শ্রেষ্ঠ ঘোষণা দিয়েও ক্ষ্যান্ত থাকেন নি, এ দেশের মানুষ ও তাদের ভাষাকে কবি অন্তরের পিপাসা মেটানো ভালোবাসার সাথে তুলনা করেছেন। অন্য কোথাও গেলে বা অন্য কোনো ভাষায় এ পিপাসা মিটবে না। তাই বলা যায় ভাবগাম্ভীর্য ও বিষয়গতভাবে ‘ভাষার প্রতি চিরন্তন অনুভূতির প্রকাশ ঘটেছে’ উভয় কবির কবিতাদ্বয়ে। ইসলাম শিক্ষা মুহাম্মদ মিজানুর রহমান,সহকারি শিক্ষক পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর শরীআত এর উত্স ১। পবিত্র কুরআনের হিফাজতকারী কে ? ক. মহানবি (স:) খ. আল্লাহ গ. মুসলমানগণ ঘ. উসমান (র:) ২। কোন যুদ্ধে সমবেত মুসলমানদের কুরআন পাঠ পদ্ধতির বিভিন্নতা দেখা দিয়েছিল? ক. বদর যুদ্ধে খ. খন্দক যুদ্ধে গ. আরমেনিয়া ও আযারবাইজান যুদ্ধে ঘ.তাবুক যুদ্ধে ৩। কুরআন অবতরণ পদ্ধতি কয় ধরনের? ক. দুই খ. চার গ. পাঁচ ঘ. ছয় ৪। আত্তানযিল অর্থ কী? ক. অবতীর্ণ খ. জ্যোতি গ. উপদেশ ঘ. গ্রন্থ ৫। পৃথিবীর নিকটতম আসমান কোনটি? ক. বাইতুল্লাহ খ. বাইতুল ইজজাহ গ. বায়তুল মামুর ঘ. বাইতুল মুকাদ্দাস ৬। ‘আমার উম্মতের সর্বাধিক ফজিলতপূর্ণ ইবাদত হচ্ছে কুরআন মাজিদ তিলাওয়াত করা’ বাণীটি কোন হাদিস গ্রন্থের অন্তর্ভুক্ত? ক. বুখারি শরিফ খ. মুসলিম শরিফ গ. বায়হাকি শরিফ ঘ. তিরমিযি শরিফ ৭। আল হাকিম বা জ্ঞান ভাণ্ডার বলা হয়- ক. কুরআন মাজিদকে খ. মারফু হাদিসকে গ. মাকতু হাদিসকে ঘ. হাদিসে কুদসিকে ৮। কুরআন বিলুপ্তির আশংকা দেখা দিয়েছিল কোন যুদ্ধের কারণে? ক. বদরের যুদ্ধে খ. ইয়ামামার যুদ্ধে গ. তাবুকের যুদ্দে ঘ. উহুদের যুদ্ধে ৯। শরীআত শব্দের অর্থ কী? ক. মেরুদণ্ড খ. জ্ঞান গ. রাস্তা ঘ. চিন্তা ১০। মহানবি (স:) হিজরতের পূর্বে কুরআন শিক্ষা দেওয়ার জন্য কাকে মদিনায় প্রেরণ করেছিলেন? ক. হযরত ওমর (র:) খ. হযরত আলী (র:) গ. হযরত উসমান (র:) ঘ. মুসআব ইবনে উমাইর (র:) ১১। আন নূর শব্দের অর্থ কী? ক. জ্যোতি খ. উপদেশ গ. অবতীর্ণ ঘ. অন্ধকার ১২। কুরআন মাজিদ সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। কারণ এতে রয়েছে- i.অন্যান্য কিতাবের সারবস্তুii.মানব জাতির হিদায়াত iii.মুসলমানদের কল্যাণ নিচের কোনটি সঠিক- ক. i খ. i ও ii গ. ii ঘ. iii ১৩। কীভাবে কুরআন তিলাওয়াত করা আবশ্যক? ক. দেখে দেখে খ. সুন্দর সুরে গ. তাজবিদ সহকারে ঘ. ধীরে ধীরে ১৪। হাজ্জাজ বিন ইউসুফের কুরআনে হরকত সংযোজনের উদ্দেশ্য- ক. নিজের আধিপত্য প্রতিষ্ঠা খ. কুরআন পাঠ শ্রুতিমধুর করার জন্য গ. কুরআনের অর্থ বোঝার জন্য ঘ. কুরআন স্পষ্ট ও সহজ করার জন্য ১৫। সাদকা হচ্ছে- দারিদ্র বিমোচনের একটি উপায় গরিব দু:খীদের সেবা দানের একটি মাধ্যম (iii) শরিয়ত সম্মত একটি নফল ইবাদত নিচের কোনটি সঠিক- ক. i খ. i, ii ও iii গ. ii ঘ. iii ১৬। শরিয়তের বিধিবিধানকে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে- ক. ইজমায় খ. কিয়াসে গ. মাক্কী সূরায় ঘ. মাদানী সূরায় ১৭। শরিয়তের মূল উেসর ঠিক পরবর্তী কোনটি? ক. কুরআন শরিফ খ. ইজমা গ. বুখারি শরিফ ঘ. হাদিস শরিফ ১৮। কোন ধাতু থেকে কুরআন শব্দের উত্পত্তি ? ক. কারউন খ. কুরআনুন গ. কিরউন ঘ. কারুউন ১৯। মাক্কী সুরা সর্বমোট- ক. ২৮টি খ. ৭৬টি গ. ৮৬টি ঘ. ৯৬টি ২০। মক্কা শরিফকে বলা হয়েছে- ক. ইবাদত খানা খ. পবিত্র গ. বালাদুল আমিন ঘ. মাফ পাওয়ার স্থান ২১। ‘জীবনের প্রতিটি মুহূর্ত অতি মূল্যবান’ ইহা পবিত্র কুরআনের কোন সুরার শিক্ষায় বলা হয়েছে? ক. সূরা ইনিশরাহ খ. সূরা আদ্দুহা গ. সূরা আত্তীন ঘ. সূরা আল কাদর ২২। আবু লাহাবের স্ত্রীর নাম ছিল- ক. উম্মে আবদ খ. উম্মে আয়মন গ. উম্মে জামিল ঘ. উম্মে রুম্মান ২৩। শরিয়তের মূল উত্স- ক. ইজমা খ. হাদিস গ. কিয়াস ঘ. কুরআন ২৪। কোন যুদ্ধে অনেক হাফিজ সাহাবি শাহাদত বরণ করেন? ক. ইয়ামামার যুদ্ধে খ. উহুদ যুদ্ধে গ. বদর যুদ্ধে ঘ. হুনায়নের যুদ্ধে ২৫। সম্পূর্ণ কোরআন কোন রাতে নাজিল হয়? ক. মিরাজের রাতে খ. কদরের রতে গ. শবে বরাতের রাতে ঘ. আরাফার রাতে সঠিক উত্তর ঃ১। ক ২। গ ৩। ক ৪। ক ৫। খ ৬। গ ৭। ক ৮। খ ৯। গ ১০। ঘ ১১। ক ১২। খ ১৩। গ ১৪। ঘ ১৫। খ ১৬। গ ১৭। ঘ ১৮। ক ১৯। গ ২০। গ ২১। ক ২২। গ ২৩। ঘ ২৪। ক ২৫। খ