এইচএসসি পরীক্ষার ইংরেজি প্রথমপত্র

আপডেট : ১৬ নভেম্বর ২০১৩, ১৯:২৩
ইংরেজি প্রথমপত্র মো. ওয়াহিদুল ইসলাম (বাপ্পী) প্রভাষক, ইংরেজি বিভাগ নিকুঞ্জ মডেল কলেজ,খিলক্ষেত,ঢাকা Gap Filling (Question no – 3) এর কিছু প্রয়োজনীয় নিয়মাবলী * Determiner :- যে শব্দ সমূহ কোন noun এর সংখ্যা / পরিমান / নির্দিষ্টতা প্রকাশ করে তাকে determiner বলে। যথা:- a, an, the, no, any, some, many, few, much, his, her, your, their, my, our etc. * Linking verb:- যে verb এর পর Subject কে বর্ণনাকারী noun / adjective থাকে তাকে linking verb বলে। যেমন— (be, look, seem, taste etc) 1. Be verb এর পর ব্রাকেট থাকলে Active হলে Verb এর সাথে ing যোগ হবে Passive হলে Verb এর Past participle form বসবে We are (destroy) ———- forest. Ans. (destroying) Injured students were (keep) ——— untreated. Ans. (kept) 2. Be এর পরে ব্রাকেটে অন্য শব্দ থাকলে সাধারণত adjective বসবে। It is necessary to be (competence) ———- in English. (Ans:- competent) 3.Modal auxiliary verb এর পর ব্রাকেটে থাকলে Active হলে মুল verb বস Passive হলে be+ মূল verb এর past participle বসবে We should not (destroy) ———- forest. (Ans:-destroy) Forests should not (destroy) ———— (Ans:- be destroyed) 4. মূল verb থাকার পরও Noun / pronoun এর সাথে ব্রাকেটে verb থাকলে verb এর সাথে ing যোগ হবে, কোন কোন ক্ষেত্রে মূল verb এর past perticiple বসবে। People (live) ——- in town face (মুল verb) many problem. Ans:- living (Break) ———— families are icreasing day by day. Ans:- broken তবে অতিরিক্ত verb টি উদ্দেশ্য বুঝালে ( to + মূল verb বসবে) He bought some lands (cultivate) ——— vegetables. Ans:- (to cultivate) 5. (Be + adj/noun) এর পর ব্রাকেটে verb থাকলে ( to + মূল verb বসবে) I am happy (receive) ——— your letter. Ans:- (to receive) 6. Preposition এর পর যদি ব্রাকেটে verb থাকে এবং এর পর object থাকে verb + ing হবে। Without (learn) ——— English, We can’t go abroad. Ans:- (learning) 7. Preposition / Determiner এর পর যদি ব্রাকেটে একটিমাত্র শব্দ থাকে তাহলে noun হবে। Television is a common source of (amuse) ——— . Ans:-amusement 8. (Have / has / had / get / got / remain) ———- ইত্যাদি এর পরবর্তী verb টি past perticiple হবে। I got the work (do) ———— . Ans:-done 9. ব্রাকেটের পূর্বে determiner (the)এবং পরে preposition থাকলে noun হবে। The (destroy) —— of forests should be controlled. Ans:- destruction 10. Adjective এর পর ব্রাকেটে শব্দ থাকলে noun হবে। It causes ecological (imbalanced) ———— . Ans:-imbalance 11. So / too / adverb এর পর ব্রাকেটে শব্দ থাকলে adjective হবে। I am too (weakness)——- to walk. Ans:-weak 12. linking verb এর পর ব্রাকেটে শব্দ থাকলে adjective হবে। We become (addiction) ———— to TV. Ans:-addicted 13. linking verb + article এর পরে ব্রাকেটে শব্দ থাকলে noun হবে । Watching TV is now an (addicted) ———- for many. Ans:-addiction 14. বাক্যের প্রথমে ব্রাকেটে verb থাকলে Noun অথবা Gerund (মুল v+ing) অথবা Infinitive( to + মুল v) হবে। (Pollute) ———- is increasing day by day. Ans:-pollution (Walk) ———- is a good exercise. Ans:-walking 15. Auxiliary verb ও মূল verb এর মাঝে ব্রাকেট যুক্ত শব্দ থাকলে adverb হবে। The number of blue whales has (drastic) ———- reduced. Ans:-drastically 16. Subএর পূর্বে ব্রাকেটে যুক্ত থাকলে Adverb হবে। (General) ——— , children are influeneld. Ans:-generally 17. Transitive verbএর পর ব্রাকেট যুক্ত শব্দ থাকলে adverb হবে। (Transitive verb + obj) এর পর ব্রাকেট যুক্ত শব্দ থাকলেও Adverb হবে। We learn our mother tongue (natural) ————- . Ans:-naturally মতামত জানাতে চিঠি লিখুন ‘অনুশীলন’ দৈনিক ইত্তেফাক ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫। অথবা ই-মেইল [email protected]