ভাণ্ডারিয়ায় জেলা প্রশাসকের মতবিনিময়

আপডেট : ১৬ নভেম্বর ২০১৩, ২১:৩৫
গতকাল শনিবার পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী ভাণ্ডারিয়া অডিটরিয়ামে সকল স্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তিবর্গের সথে এক মতবিনিময় সভা করেছেন। ইউএনও কাজী মাহবুবুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেযারম্যান মাহিবুল হোসেন মাহিম, ভাইস চেয়ারম্যান সাইয়েদা জাহানারা, ওসি মো. মতিউর রহমান, সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, নদমুলা ইউপি চেয়ারম্যান শফিকুল কবির বাবুল তালুকদার, গৌরীপুর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান টিপু, উপজেলা আওয়ামী লীগ আহবায়ক আবু বকর সিদ্দিক মন্টু হাওলাদার, যুগ্ম আহবায়ক লিয়াকত হোসেন তালুকদার, ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, আওয়ামী লীগ নেতা নিজামুল হক নান্না, যুবলীগের আহবায়ক এনামুল কবির টিপু তালুকদার প্রমুখ। প্রখ্যাত সাংবাদিক ও দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার জন্মভূমি ভাণ্ডারিয়ায় সকল মানুষ শান্তিতে বসবাস করছে বলে উল্লেখ করেন সভার বক্তারা। পরে ইউএনওর সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের পক্ষ তাঁকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, মুক্তিযোদ্ধা আ. রশিদ মৃধা, মুক্তিযোদ্ধা সন্তান আনোয়ার হালিম প্রমুখ। বিকালে তিনি মুক্তিযোদ্ধা মার্কেটের স্থান নির্ধারণ করে সাইনবোর্ড স্থাপন করেন।