ময়মনসিংহ জেলা সমিতির নির্বাহী পরিষদ গঠনে লিয়াজোঁ কমিটির সভা

আপডেট : ১৬ নভেম্বর ২০১৩, ২৩:০৫
ময়মনসিংহ জেলা সমিতির নির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে লিয়াজোঁ কমিটির এক সভা গত শুক্রবার রাজধানীর কাটাবনে এক রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ সমিতির লিয়াজোঁ কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিল্পপতি সালাউদ্দিন হামায়ূনকে সভাপতি, শিল্পপতি সৈয়দ ওয়াহিদকে নির্বাহী সভাপতি, যুগ্ম-সচিব পীরজাদা শহীদুল হারুনকে সাধারণ সম্পাদক এবং শিল্পপতি আসাদুজ্জামান বুলবুলকে সাংগঠনিক সচিব করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়। - প্রেস বিজ্ঞপ্তি