মন্ত্রিসভার বৈঠক ডাকায় লিগ্যাল নোটিস

আপডেট : ১৬ নভেম্বর ২০১৩, ২৩:১০
আজ রবিবার অনুষ্ঠেয় মন্ত্রিসভার বৈঠককে সংবিধান বিরোধী আখ্যা দিয়ে লিগ্যাল নোটিস দিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী। মন্ত্রিপরিষদ সচিবকে দেয়া এ নোটিসে বলা হয়েছে, ‘পদত্যাগ’ করার পর তাদের নিয়ে বৈঠক করা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তাই এ বৈঠক ডাকা কেনো অবৈধ হবে না ও তার আইনগত ভিত্তি কি তা জানতে চাওয়া হয়েছে। নোটিস প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে জবাব চাওয়া হয়েছে। গত বুধবার ‘পদত্যাগের’ পরও অফিস করার কারণে ৩৯ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে লিগ্যাল নোটিস দেন তিন জন আইনজীবী। এ নিয়ে হাইকোর্টে রিটও দায়ের করা হয়। রিটের শুনানি শেষ হয়েছে। আজ রবিবার আদেশ দেয়ার কথা। এরই মধ্যে গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। ‘পদত্যাগী’ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এ বৈঠকে ডাকাও হয়েছে।