আজ কাপাসিয়া ও রামগতিতে হরতাল

পাবনায় বিএনপির হরতাল পালন

আপডেট : ১৬ নভেম্বর ২০১৩, ২৩:১৭
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে জেলা বিএনপির ডাকে গতকাল শনিবার পাবনায় সকাল-সন্ধা হরতাল পালন করা হয়েছে। অন্যদিকে গাজীপুরের কাপাসিয়া ও লক্ষ্মীপুরের রামগতিতে আজ রবিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি। পাবনা প্রতিনিধি জানিয়েছেন, গতকাল হরতাল চলাকালে শহরের অধিকাংশ দোকানপাট, ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ ছিল। অফিস-আদালত খোলা থাকলেও লোকজনের উপস্থিতি কম ছিল। কেন্দ ীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ কোন রুটে যানবাহন ছেড়ে যায়নি। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। হরতালের সমর্থনে শহরের বিভিন্ন সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা। দুপুরে হরতালের সমর্থনে মিছিল করেছে জেলা বিএনপি। জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে তা শেষ হয়। কাপাসিয়া সংবাদদাতা জানিয়েছে, গাজীপুরের কাপাসিয়ায় কেন্দ ীয় কর্মসূচির অংশ হিসাবে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের হামলায় জেলা বিএনপির সহ-সভাপতিসহ ৫ জন আহত হয়েছে। এসময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা কয়েকটি গাড়ী ভাংচুর করে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম জানান, তাদের মিছিলের প্রস্তুতি চলাকালে ছাত্রলীগ হামলা চালায়। এরই প্রতিবাদে আজ সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান করা হয়েছে। রামগতি সংবাদদাতা জানান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ ীয় কমিটির সাধারণ সম্পাদক মীর শরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুকে গ্রেফতারের প্রতিবাদে লক্ষ্মীপুরের রামগতিতে এক বিক্ষোভ সমাবেশ হয়। গত শুক্রবার সন্ধ্যায় সমাবেশে বক্তারা স্বেচ্ছাসেবক দলের নেতাদের মুক্তির দাবিতে আজ সকাল-সন্ধ্যা হরতাল সফল করার জন্য সকলকে আহ্বান জানান।